ঈদ উপলক্ষে আসছে ইলিয়াস হোসাইন ও তাস্মিনা অরিনের ডুয়েট অ্যালবাম 'একটু মায়া'। এটি তাদের প্রথম ডুয়েট অ্যালবাম। ২০১২ তে তাদের প্রথম দ্বৈত গান না বলা কথা এবং ২০১৩ তে না বলা কথা ২ ব্যাপক জনপ্রিয়তা পায়।
আলিফ আহসান বিপুর কথায় না বলা কথা গান টির সুর ও সংগীত করেছিলেন অয়ন চাকলাদার, এবং রবিউল ইসলাম জীবনের কথায় না বলা কথা ২ গান টির সুর ও সংগীত করেছিলেন ইমরান।
'একটু মায়া' অ্যালবাম-র গান গুলর সুর ও সংগীত আয়োজন করেছেন অয়ন চাকলাদার। গানগুলো লিখেছেন জীবন মাহমুদ এবং এ . এ লিমা। অ্যালবামটি আসছে সিডি চয়েস-এর ব্যানারে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





