সাভারের রানা প্লাজা ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর উদ্ধার হওয়া রেশমার জীবন নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘রানা প্লাজার রেশমা’। চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ পরিচালক নজরুল ইসলাম খান।
ছবিতে অভিনেত্রী রেশমার চরিত্রে অভিনয় করছেন নবাগতা নায়িকা পরীমণি। আর নায়ক হিসেবে সাইমন।
সম্প্রতি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে টানা ৯দিন সিনেমাটির শুটিং করা হয়েছে। উপজেলার আদমপুর ও গোপালপুর গ্রামে একাধিক গানের চিত্রায়নসহ সিনেমার প্রায় ২৫ ভাগ শুটিং হয়।
পরিচালক নজরুল ইসলাম খান বলেন, রানা প্লাজার রেশমা মূলত একটি প্রেম কাহিনি। একজোড়া তরুণ-তরুণীর জীবন সংগ্রামের মধ্যে রানা প্লাজার ট্র্যাজেডিকে সুন্দর ও পরিপূর্ণভাবে তুলে আনা হবে, যা দর্শকদের ভালো লাগবে।
২০১৩ সকালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। এই ঘটনার ১৭ দিন পর ১০ মে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় রেশমা নামের এক মেয়েকে। রেশমা এখন হোটেল ওয়েস্টিনে চাকুরী করছেন।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]