মঈন আহমেদের রচনায় পরিচালক অনিরুদ্ধ রাসেল নির্মাণ করেছেন ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'নিয়ামত ও তার বিবিগণ'। আসছে ঈদের জন্য নির্মিত এ নাটকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম বিয়ে করেছেন চারটি।
নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। তার চার স্ত্রীর ভূমিকায় শম্পা রেজা, বিজরী বরকতউল্লাহ, অপর্ণা ও ঊর্মিলা শ্রাবন্তী কর।
বিশেষ এই ধারাবাহিক নাটকে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মাজনুন মিজান ও মঈন আহমেদ। দৃকের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ ইরফান উল্লাহ ও ফাহমিদা ইরফান। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে এটি প্রচার হবে।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





