নতুন বিজ্ঞাপনে লাক্স তারকা মেহজাবিন চৌধুরী।
এটি শিগগিরই শুরু হতে যাওয়া লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা-২০১৪-এর প্রমোশনাল একটি বিজ্ঞাপন। সোম ও মঙ্গলবার এর শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা।
মেহজাবিন বলেন ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হই। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এ প্রতিযোগিতার কারণেই আজ আমি তারকা মেহজাবিন। এরই প্রমোশনাল বিজ্ঞাপনে কাজ করে ভীষণ ভাল লেগেছে। আশা করি নতুন কনসেপ্টের বিজ্ঞাপনটি দর্শকের ভাল লাগবে। আগামী ১৭ কিংবা ১৮ই এপ্রিল থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
৮ই এপ্রিল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) থেকে সেরা মডেল হিসেবে পুরস্কৃত হয়েছেন মেহজাবিন। মোস্তফা সরয়ার ফারুকী নির্দেশিত বাংলালিংকের একটি বিজ্ঞাপনে কাজ করে তিনি এ সম্মাননা লাভ করেন।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]