একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করেছেন হলিউড অভিনেতা ব্রাড পিট, লিওন্যার্দো ডি ক্যাপ্রিও ও রবার্ট ডি নিরো। তবে, তিন তারকার একসঙ্গে অভিনয়ের চেয়েও বড় বিস্ময়ের খবর হলো এ দু‘দিন শুটিং করে তারা প্রত্যেকেই ১৩ মিলিয়ন মার্কিন ডলার করে ঝুলিতে ভরেছেন।

তিন তারকার ঘনিষ্ঠ সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, পিট ও অ্যাঞ্জেলিনা জোলি তাদের বিয়ের পর মধুচন্দ্রিমা উপভোগ করছিলেন। কিন্তু হঠাৎই ৫০ বছর বয়সী ব্রাড পিট গজোতে তার মধুচন্দ্রিমা স্থগিত করে নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেন।

সেখানে উপস্থিত ছিলেন ডি ক্যাপ্রিও ও ডি নিরো। তিনজনে মিলে লরেন্স হো ও জেমস প্যাকার্সের ম্যাকাও মেগা ক্যাসিনোর বিজ্ঞাপনের শুটিংয়ে নামেন। শুটিংটি তারা মাত্র দু’দিনে শেষ করেন। আর আয় করে নেন এই বিপুল পরিমাণ অর্থ।

বিজ্ঞাপনটি প্যাকার্স হলিউড প্রযোজনা সংস্থা ব্রেট র্যািটনার ও র্যাুটপ্যাক এন্টারটেইনমেন্ট এর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে।

৭০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই বিজ্ঞপনচিত্রটি ২০১৫ সালে ক্যাসিওর লাউঞ্জের সময় প্রচার করা হবে বলে জানা যায়।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই