চলতি বছরের এপ্রিলে দুনিয়াজুড়ে চলছিল বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও পরিচালক আদিত্য চোপড়ার বিয়ের খবর। ইতালিতে গোপনেই বিয়েটা সেরে নেন এ প্রেমিক জুটি। কিন্তু বিয়ের পরে নিজের নাম বদলাতে মোটেও রাজি নন মিসেস চোপড়া রানি।
কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বলিউডের অন্যান্য অভিনেত্রী যেখানে বিয়ের পর তাদের স্বামীর নাম স্বাচ্ছন্দ্যে নিজেদের নামের সঙ্গে যোগ করেছেন, সেখানে তাদের মতো একই পথে হাঁটতে আগ্রহী নন চোপড়া পরিবারের নতুন পুত্রবধূ রানি মুখার্জি।
এ প্রসঙ্গে রানির সোজা সাপ্টা উত্তর, আমি নিজের নামকে প্রচণ্ড ভালবাসি এবং তা পরিবর্তন করব না। আমার ছবির জন্য দর্শকরা আমাকে রানি মুখার্জি বলেই জানবে। কিন্তু ব্যক্তিগতভাবে বিশেষ করে আমার সন্তানদের মা হিসেবে আমি রানি চোপড়াই থাকব।
নিজেদের গোপন বিয়ে প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, এ বিষয়ে আমার কোনো হাত নেই, যা করেছে সব আদিত্য। আমার কিছুই বলার ছিল না। এটা আদিত্যর একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। সবাই জানে আদিত্য খুবই লাজুক প্রকৃতির। সে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। শুধু কাজের প্রতি ধ্যান নিয়ে থাকে। আমি তাকে যতক্ষণ কাছে পাই, তার জন্য আমি অনেক বেশি খুশি।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





