বাপ্পি মাহি অভিনীত আলোচিত ছবি হানিমুন এবার সেন্সরে যাচ্ছে।                   

পরিচালক সাফিউদ্দীন সাফি বলেন, রমজানের ঈদেই ছবিটি মুক্তি দিবো। এ জন্য সমস্ত কাজ গুছিয়ে এনেছি। একটি হেলিকপ্টার শুট বাকি ছিলো। সাভারেরর গলফ ক্লাবে সেটুকুর শুটিংও শেষ করছি। আগামী রোববারে ছবিটি সেন্সরে জমা দিবো।

 আপাতত ১০০টি সিনেমা হলকে টার্গেট করেই এগিয়ে যাচ্ছে হানিমুনের মার্কেটিং টিম।

 মাহি ও বাপ্পি ছাড়াও হানিমুন সিনেমায় সৈয়দ হাসান ইমাম ও আহমেদ শরীফসহ আরও অনেকে।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই