বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের স্বামী জানিয়েছেন, তিনি তাকে (সানি লিওনকে) প্রথমবার দেখেই প্রেমে পড়ে যান। তাও মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে! এমনটিই জানিয়েছেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার।
রোববার টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে এ খবর প্রকাশিত হয়।
ড্যানিয়েল জানান, বেশ কয়েক বছর আগে একটি শ্যূটিংয়ের সময় সানি লিওনের দেখা পান তিনি। শ্যূটিংটি ছিল সম্পূর্ণ প্রফেশনাল। কিন্তু সানি লিওনকে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি ড্যানিয়েল। তৎক্ষণাৎ তার প্রেমে পড়ে যান। প্রেমে পড়তে সময় লেগেছিল মাত্র ৩০ সেকেন্ড।
ড্যানিয়েল তার স্ত্রী সম্পর্কে বলেন, "প্রেমে পড়তে আমার মাত্র ৩০ সেকেন্ড সময় লেগেছিল। আমাদের দেখা হওয়ার পরপরই আমি তার প্রেমে পড়ে যাই।"
প্রেমে পড়ার পরপরই তাকে বিয়ের প্রস্তাব দেন ড্যানিয়েল। কিন্তু বিয়ের প্রস্তাব গ্রহণ করতে বেশ কয়েক মাস সময় নেন সানি লিওন।
ড্যানিয়েল যে সানি লিওনের কতোটা গভীর প্রেমে পড়েছেন তা বুঝা যাবে তার কথাতেই। তিনি বলেন, "আমার যদি পুনর্জন্ম হয় তাহলেও আমি সানিকে আমার স্ত্রী হিসেবেই চাইবো।" সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ [/b]
বিনোদন
৩০ সেকেন্ডেই সানি লিওনের প্রেমে