রাজধানীর বসুন্ধরা সিটির আইস স্কেটিং জোনে ২৮ নভেম্বর প্রকাশ করা হয়েছে শিহাব শাহীন  পরিচালিত ও ধ্বনিচিত্র প্রযোজিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবির গানের অ্যালবাম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির নায়ক আরিফিন শুভ ও নায়িকা মম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছবিটির সহ-প্রযোজক তাহসিন সাঈদ, পরিচালক শিহাব শাহীন, আলীরাজ, মিশা সওদাগর, সুষমা সরকার, নওশাবা, তাহসান, কণা, ইমরান, শাকিলা ও সংগীত পরিচালক সাজিদ সরকার।

এতে গান থাকছে ছয়টি, ‘এর মধ্যে একটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। ‘ভালোবাসা দাও ভালোবাসা নাও’ কথার গানটি লিখেছেন মারজুক রাসেল। এছাড়া বাকি সব গানগুলোর সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।

এর মধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ গানে তাহসান ও শাকিলা, ‘শূন্য থেকে আসে প্রেম’ গানে কণা ও ইমরান, ‘চিনি না’ গানে শাওন, ‘চলে যাও’ গানে শাওন ও শাকিলা এবং ‘ছুঁয়ে দিলাম’ গানে কণ্ঠ দিয়েছেন নির্জ হাবিব। এগুলো লিখেছেন সাজু খাদেম, শাহান কবন্ধ, সোমেশ্বর অলি ও সিরাজুম মনির।

জিরোনা এন্টারটেইনমেন্টর ব্যানারে অ্যালবামটি প্রকাশ করা হয়েছে।

জেআই