দীর্ঘ চার বছর পর কুমার বিশ্বজিৎ নিয়ে এলেন তাঁর নতুন অ্যালবাম 'প্রিয় অনুভব'।                    
রাজধানীর সেভেনহিল হোটেলে ৫ এপ্রিল সন্ধ্যায় হয়ে গেল কুমার বিশ্বজিৎ-এর নতুন অ্যালবাম প্রিয় অনুভবের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
সন্ধ্যার ঘনকালো আবছায়ার ভেতরে তখন জ্বলছিলো সেভেনহিলের লাইম লাইটের আলো। একে একে প্রিয় অনুভব অ্যালবামের গীতিকাররা মঞ্চে উঠছিলেন আর তাদের লেখা গানটি বেজে চলছিলো সাউন্ড প্লেয়ারে।
গীতিকারদের পালা শেষ হলে মঞ্চে এলেন কনকচাঁপা, সামিনা চৌধুরী, এস আই টুটুল, সুবীরনন্দী, শফিক তুহিন, হাবীব, প্রিন্স মাহমুদ, ইবরার টিপুসহ বেশ কয়েকজন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ। বললেন কুমার বিশ্বজিৎকে ঘিরে তাদের মনের ভেতর জমে থাকা নানা মধুময় কথা।
আর মঞ্চ আলোকিত করে তখন বসেছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠা আব্দুল্লাহ আবু সায়ীদ, নন্দিত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সিডি চয়েসের কর্ণধার, কুমার বিশ্বজিৎসহ আরো অনেকে।
প্রিয় অনুভব কুমার বিশ্বজিৎ-এর ২৮তম অ্যালবাম। ১২টি গান নিয়ে সাজানো হয়েছে প্রিয় অনুভব। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, সোমেশ্বর অলি, রবিউল ইসলাম জীবন, সালাউদ্দীন সজল, লিটন অধিকারী রিন্টু, রাধা রমন, কবির বকুল, শফিক তুহিন, উমেদুল্লাহ খান, মাহমুদ মানজুর্ সঙ্গীতায়োজন করেছেন কিশোর।সুর করেছেন এসআই টুটুল, কিশোর, সুমন কল্যাণ. ইবরার টিপু, আলী আকবর রুপু, জিলু খান।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]