স্পাই সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির। আর প্রথম সিনেমাতেই সাফল্যের মুখ দেখেছেন এই বলিউড সুন্দরী।
এ সিনেমাটি মুক্তির দু’দিনের মধ্যে শুধুমাত্র আমেরিকার বাজারে এই সিনেমার কালেকশন ৩০ মিলিয়ন মার্কিনি ডলার।
৬০ মিলিয়ন মার্কিন ডলারের এই সিনেমাটির আন্তজার্তিক বাজারে আয় ইতোমধ্যে ৮৫.৬ মিলিয়ন মার্কিন ডলার।
স্পাই-এর এই সাফল্যে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছে নার্গিসের টুইটার। নার্গিসের প্রেমিক বলিউড অভিনেতা উদয় চোপড়া সবার প্রথম অভিনন্দন জানিয়েছে নায়িকাকে।
এ ছাড়া পরিচালক করণ জোহারসহ অনেকেই হলিউডে নার্গিসের এই বাজিমাতে শুভেচ্ছা জানিয়েছেন।
এমকে





