নানা কারণে জনপ্রিয় অভিনেত্রী বিপাশাকে এখন আর আগের মতো টেলিভিশন খুললেই দেখা যায় না। বর্তমান নাটকের মানও সেই কারণগুলোর একটি ।শোনা যাক বিপাশার মুখেই।
আমার মনে হয় যে আমাদের আইডিয়ার অনেক অভাব। আমাদের অনেক ভালো মেকার ভালো অভিনেত্রী থাকলেও ভালো নাটক নির্মাণ হচ্ছে না। কারণ সেই একই প্রেমের গল্প ঘুরে ফিরে বারবার দেখানো হচ্ছে। কিন্তু পৃথিবীতে আরও অনেক বিষয় আছে, জীবনের সাথে রিলেটেড অনেক কিছুই আছে যা দেখানো হচ্ছে না, এটা সম্ভব হচ্ছে না কারণ এজন্য চ্যানেলগুলো বা স্পন্সরগুলো একই মুখ, একই গল্প বারবার ঘুরেফিরে দেখতে চাচ্ছে। এসব কারণেই আমরা পিছিয়ে পড়ছি।
আমার মনে হয় যখন টিভি দেখি তখন দেখি যে সব চ্যানেলে একই নাটক দেখানো হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আইডিয়ার ডেভলপ নেই। সব চ্যানেলগুলোই চাচ্ছে কে কত ভালো চিত্রগ্রহণ করেছে। কিন্তু চিত্রগ্রগহণই ভালো নাটক না। আসল বিষয় হচ্ছে গল্পটাকে ভালোভাবে উপস্থাপন করা। ন্যাচারালী তা দর্শককে দেখানোর চেষ্টা করা। আমি দেখেছি এখানে যে যত বেশি টেকনোলজি ইউজ করে সে তত বেশি বাজেট পায় চ্যানেলগুলোর কাছ থেকে।
আপনি যদি ব্যাংকক থেকে শুটিং করে আসেন তাহলে বেশি বাজেট পাচ্ছেন বা ভালো টেকনোলজি ইউজ করলে বেশি বাজেট পাচ্ছেন কিন্তু ভালো একটা আইডিয়া বা ভালো একটা গল্পের জন্য কিন্তু কোনো বাজেট দেওয়া হচ্ছে না। তাহলে আপনি কিভাবে ডিফরেন্ট গল্পের ভাল নাটক বানাবেন । নাট্যকারের রেমুনেশন তো পরের বিষয় অনেকে স্ক্রিপ্ট ছাড়াই কাজ করছে। আমার কথা হচ্ছে শুধু চিত্রগ্রহণের উপর নির্ভর করে বা কয়েকটি জনপ্রিয় মুখের উপর নির্ভর করে নাটক নির্মাণ করলে তা হবে না।
আবার স্ক্রিপ্ট রাইটাররাও না জেনে না বুঝে সংলাপ লিখে যান। কোনোরকম জানাশুনা ছাড়াই পড়ালেখা না করেই অনেকে স্ক্রিপ্ট লিখে যায়, সেটাও একটা বড় সমস্যা। নাটক লেখার জন্য যে গভীরতার প্রযোজন সেই গভীরতা আমাদের নাট্যকারদের ভেতরেও নেই। বর্তমানের নাটক দেখে নাট্যকারদের কোনো ভাবনা আছে বলে মনে হয় না। একজন নাট্যকার কেন কলম ধরবে তার ভাবনা কি সেটা আগে নির্ধারণ করতে হবে। তারপর স্ক্রিপ্টিং।
আর চ্যানেলগুলোতে আইডিয়া ডেভলপের জায়গায় মূল্য দিতে হবে। নচেৎ বাংলা নাটক ভালো হবে না। টিভি নাটকের ভাষাও অনেক আপত্তিকর। আগের মানটাও নেই। আগে ভাষা শেখার জন্য নাটক দেখতো, এখন আমরা বাচ্চাদের নাটক দেখাই না কারণ যাতে তাদের ভাষা যাতে নষ্ট না হয়।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





