মিরপুরের রূপনগর আবাসিক এলাকা নিয়ে নির্মাণ করা হচ্ছে ধারাবাহিক 'রূপকথা রূপনগর'। নাট্যকার ও সাংবাদিক গোলাম রাব্বানীর রচনা এবং নাহিদ জামানের পরিচালনায় নাটকটিতে উঠে আসবে রাজধানীর এ আবাসিক এলাকায় মানুষের যাপিত জীবনের মজার সব ঘটানা।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শামীম জামান, মাজনুন মিজান, ইমতু, রুনা খান, কাজী উজ্জল, আ. খ. ম. হাসান. মৌরি সেলিম, কবরী জামান, কোয়েল, শিশির আহমেদ, হিমে হাফিজ, মম শিউলি, কাদেরী, শামীম, জীবনসহ অনেকে।
গত ১৬ সেপ্টেম্বর থেকে উত্তরার মন্দিরা শ্যুটিং বাড়িসহ আশপাশের এলাকায় নতুন এ ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হয়েছে।
রাব্বানী বলেন, এটি আমার লেখা তৃতীয় ধারাবাহিক। বিভিন্ন হাস্যরস থাকবে এতে। মূলত এলাকার গল্পই উঠে এসেছে এ নাটকে। মানুষ যে কত ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় যন্ত্রণায় থাকে সে গল্প বলার চেষ্টা করা হয়েছে এতে।
নাটকটি প্রচার হবে বিটিভিতে।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





