চলতি প্রজন্মের গায়িকাদের মধ্যে গত দুই বছরে যিনি ধারাবাহিকভাবে সফলতা পেয়েছেন তিনি হলেন বাঁধন সরকার পূজা। তার একাধিক গান জনপ্রিয়তার মুখ দেখে। অতি সম্প্রতি ফুয়াদের সুর-সংগীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং 'চার ছক্কা হৈ হৈ বল গড়াইয়া গেলি কই' গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এরই মধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি পারফর্মের জন্য পুরো টিমের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্থানের শোতেই অংশ নিয়েছেন পূজা।
বিশ্বকাপের গানে চমকের পর এবার পূজা চমক নিয়ে আসছেন পহেলা বৈশাখে। এ উৎসবের অন্যতম বড় অ্যালবাম হিসেবে সংগীতার ব্যানারে আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ পেতে যাচ্ছে তার তৃতীয় একক। অ্যালবামটির নাম রাখা হয়েছে পূজা রিটার্নস।
দেশের শীর্ষ সংগীত পরিচালক ও গীতিকারদের মাধ্যমে এটি সাজিয়েছেন পূজা। পূজার এ অ্যালবামের গানগুলোর সুর-সংগীত করেছেন বাপ্পা মজুমদার ফুয়াদ আল মুক্তাদির, বালাম, আরফিন রুমি,ইমরান, কাজী শুভ ও রাফি।
গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর,রবিউল ইসলাম জীবন প্রমুখ। রোমান্টিক, সেড রোমান্টিকসহ একটি দেশের গানও থাকছে এ অ্যালবামে। এরই মধ্যে কয়েকটি গানের মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ অ্যালবামটি বেশ বড় আয়োজনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হতে যাচ্ছে।
নিজের এ অ্যালবাম বিষয়ে পূজা বলেন- আমার গত অ্যালবামের গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। তাই স্বাভাবিকভাবেই তাদের প্রত্যাশা এবার আরও বেশি সেটা আমি জানি। এ কারণেই অ্যালবামটি সময় নিয়ে করেছি। নিজের মনের মতো করে গানগুলো সাজিয়েছি। কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালকরা। অনেক দিন পর একক অ্যালবাম করছি, তাই এর নাম দিয়েছি পূজা রিটার্নস। আশা করি সবার ভাল লাগবে।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
পহেলা বৈশাখে 'পূজা রিটার্নস'
চলতি প্রজন্মের গায়িকাদের মধ্যে গত দুই বছরে যিনি ধারাবাহিকভাবে সফলতা পেয়েছেন তিনি হলেন বাঁধন সরকার পূজা। তার একাধিক গান জনপ্রিয়তার মুখ দেখে। অতি সম্প্রতি ফুয়াদের সুর-সংগীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং 'চার ছক্কা হৈ হৈ বল





