প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিন জনপ্রিয় তারকা। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী'র দ্বিতীয় কিস্তি পূর্ণদৈর্ঘ্য 'প্রেম কাহিনী টু' ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন শাকিব খান ও জয়া। তাদের নায়িকা হিসেবে থাকছেন জয়া আহসান।

ইমন প্রায় সাত বছর আগে এফএম সংবেদ নাটকে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছিলেন। তবে বড় পর্দায় এবারই প্রথম পাওয়া যাবে।

সাফিউদ্দিন সাফি পরিচালিত ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত ছবিটির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। তিনি জানান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী একটি সিরিজ, সিকুয়েল নয়। আগের ছবি যেখানে শেষ হয়েছিল, এ ছবি সেখান থেকে শুরু হচ্ছে না। এখানে থাকছে আরেকটি প্রেম কাহিনী। সেই সঙ্গে প্রথম ছবির কিছু বিশেষত্ব নতুনভাবে উপস্থাপন করা হবে।

জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি থেকে ভারতে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এর সব গান লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় শওকত আলী ইমন।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই