‘হ্যাপি নিউ ইয়ার’-এ খুব কম সময়েই জন্য সান্তার বেশে এক খুদেকে দেখা গিয়েছিল৷ পর্দায়। খুব কম সময় দেখা গেলেও তাঁকে দেখে দর্শকরা দারুণ উপভোগ করেন৷ কিন্তু কে এই বাচ্চাটি তা অনেকেই হয়তো জানেন না৷
আজ্ঞে এটি কিং খানের কনিষ্ঠ পুত্র আব্রাম৷ বয়স একের কিছু বেশি৷ কিন্তু তারকা বাবার দৌলতে শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে ছোট্ট আব্রাম৷ এরই মধ্যে অভিনয়ে সে৷
শাহরুখ-গৌরি অবশ্য আগেই বলেছেন, তাঁরা এত কম বয়সে মোটেই ছেলেকে অভিনয় করতে দিতে চান না৷ এটা নেহাতই ঘরোয়া ব্যাপার৷ তাই পরিচালক ফারহা খানের একান্ত অনুরোধেই আব্রামকে গেস্ট অ্যাপিয়ারেন্সে রাজি হন শাহরুখ৷ এত ছোট বয়সে আর কোনও তারকা সন্তানকে অনস্ক্রিন দেখা যায়নি৷
জেআই





