প্রায় ৬ মাস পর অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। মূলত পরীক্ষা এবং পারিবারকে সময় দিতেই এতোদিন দূরে ছিলেন তিনি।
এ সম্পর্কে অর্ষা বল্লেন,''অভিনয়টা আমার পেশা এবং নেশা দুটোই। অভিনয়টা ছেড়ে থাকতে মোটেই ভালো লাগেনা। বেশ কিছু সময় অভিনয় থেকে দূরে ছিলাম। তবে গত সপ্তাহ থেকে আবারো কাজ শুরু করেছি।''
আসছে ঈদেই বেশ কয়েকটি নাটক নিয়ে হাজির হবেন বলে জানালেন তিনি। এছাড়াও তার অভিনীত ''মহুয়া মঙ্গল'' ছবিটির কাজ চলতি বছরেই শেষ করতে চান তিনি। এরইমধ্যে তিনি কাজ শেষ করেছেন ''সময়ে অসমের কথা'' নামে একটি নাটকের।

এছাড়াও সকাল আহমেদের ''মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী'' নামের ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন। বর্তমানে চ্যানেল আইয়ে প্রচারিত ''শূন্য জীবন'' নাটকেও কাজ করছেন অর্ষা।

ইআর