শাহরুখ খান ও গৌরি খান দম্পতির প্রাসাদ ‘মান্নত’-এর বাইরে হরহামেশাই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু এর অন্দরমহলটা কেমন তা এতদিন খান পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে আর্কিটেকচারাল ডাইজেস্ট ম্যাগাজিনের জন্য দুয়ার খুলে দিলেন খান দম্পতি। এই সাময়িকীতে মান্নতের সাজসজ্জা প্রকাশিত হয়েছে।

ছবি দেখে বোঝা যায়, মান্নতকে রাজকীয় আবহে সাজিয়েছেন শাহরুখ ও গৌরি। ঘরের আসবাব কেনা হয়েছে লন্ডন ও মিলান থেকে। সাজানো-গোছানোর দায়িত্ব পালন করেছেন গৌরি।

সুন্দর অট্টালিকায় শাহরুখ-গৌরির ঘর আলো করে রেখেছে তিন সন্তান আরিয়ান (১৭), সুহানা (১৪) ও আব্রাম (১)।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই