রবীরন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর অবলম্বনে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ডাকঘর, পরিচালনা করছেন লুসি তৃপ্তি গমেজ।
ইতিমধ্যে সকল অভিনেতা ও কলাকুশলী নির্বাচন হয়েছে এবং চলতিমাসের শেষের দিকে শুরু হবে চলচ্চিত্রটির শুটিং এর কাজ। সিলেট, টেকনাফ সহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং সমপন্ন হবে বলে জানিয়েছে এই চলচ্চিত্রের লাইন প্রডিউসার আফরোজা সুলতানা চৈতী।
বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রটিতে অভিনয় করছেন জয়ন্ত চট্টপাধ্যায়, রহমতউল্লাহ, ঝুনা চৌধুরী, গাওসুল আলম শাওন, বাকার বকুল, সঙ্গীতা চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর
রবীরন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর অবলম্বনে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ডাকঘর, পরিচালনা করছেন লুসি তৃপ্তি গমেজ। ইতিমধ্যে সকল অভিনেতা ও কলাকুশলী নির্বাচন হয়েছে এবং চলতিমাসের শেষের দিকে শুরু হবে চলচ্চিত্রটির শুটিং এর কাজ।





