ঐশ্বরিয়া ইজ ব্যাক। অবশেষে দেখা গেল কানে। এ কথাটাই ছিল সবার মুখে। তবে কানের লাল কার্পেটে সবার চোখ আটকে গেল ঐশ্বরিয়ার সুন্দর মুখেই। ক্যামেরা চোখে ধরা পড়ল সোনালি বেশের বিশ্ব সুন্দরী।
এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমেই পৌঁছে গিয়েছিল সোনম কাপুর ও মল্লিকা শেরাওয়াত। তবে বিশ্বের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির সেলেবদের চমকে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল বলিউড। রবিবার সোনম কিছুটা হলেও সামলে নিয়েছিলেন বলিউডের মান।
তবে মঙ্গলবার ঐশ্বরিয়া রাই বচ্চন লাল কার্পেটে পা রাখতেই গোটা ফ্রান্সের নজর ঐশ্বরিয়ার রূপে। ছিপছিপে শরীরে, এখন তিনি তন্বী। দেখে বোঝা মুশকিল তিনি আরাধ্যর মা। মৎস্যকন্যার আদবে ইভিনিং অফ শোল্ডার গোল্ডেন গাউনে ঐশ্বর্য মায়াবী রূপ আপাতত কানের সবচেয়ে আলোচিত বিষয়।
ঐশ্বরিয়া পোশাকটি ডিজাইন করেছেন রর্বাটো কাভেলি।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
ঐশ্বরিয়া ইজ ব্যাক!
ঐশ্বরিয়া ইজ ব্যাক। অবশেষে দেখা গেল কানে। এ কথাটাই ছিল সবার মুখে। তবে কানের লাল কার্পেটে সবার চোখ আটকে গেল ঐশ্বরিয়ার সুন্দর মুখেই। ক্যামেরা চোখে ধরা পড়ল সোনালি বেশের বিশ্ব সুন্দরী। এবারের কান চলচ্চিত্র উৎসবে প্রথমেই পৌঁছে গিয়েছিল সোনম কাপুর ও মল্লিকা শেরাওয়াত।





