এক সময়ের পর্দা কাঁপানো চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা যায়, পিত্তথলিতে পাথর ধরা পড়ায় তাকে রাজধানীর গ্রিন রোডের গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে এই পাথর অপসারণ করা হবে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এই অভিনেতার পারিবার থেকে অস্ত্রোপচারের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





