অনিমেষ আইচ পরিচালিত মা নামের একটি নাটকে মায়ের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াৎকে।                    
নাটকে দেখা যাবে একটি এতিম শিশু কোন কারণে ঢুকে পরে বিপাশার বাড়িতে। প্রথমে মেনে নিতে চান না বিপাশা। পরে ধীরে ধীরে নিজের সন্তানের মতই ভালোবেসে ফেলেন শিশুটিকে। কিন্তু কোথা থেকে এলো এই শিশু? এই রহস্য উম্মোচন হয় নাটকের শেষে।
১৮ মে পূবাইলের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে নাটকটির। শুটিং শেষে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক অনিমেষ আইচ।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]