সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী এবার রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা চরিত্রে অভিনয় করেছেন। মিম তার অভিনয় জীবনে বহু নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন।
তবে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প অবলম্বনে নাটক নির্মিত হলে সে নাটকে তার চরিত্র নিয়ে তিনি ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েন। রুমান রুনীর পরিচালনায় আমি চিত্রাঙ্গদা নাটকে অভিনয় করতে গিয়ে এমনই চ্যালেঞ্জের মুখোমুখি হলেন মিম।
রবী ঠাকুরের ছোট গল্প চিত্রাঙ্গদা থেকে এর আধুনিক নাট্যরূপ দিয়েছেন সময়ের সমাদৃত নাট্যকার মাতিয়া বানু শুকু। পরিচালক বললেন, মূলত রবী ঠাকুরের ছোট গল্প থেকে ছায়া হিসেবে আধুনিক যুগের চিত্রাঙ্গদাকে তুলে ধরার যথাযথ চেষ্টা করা হয়েছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।
মিম এই মুহুর্তে সপরিবারে দেশের বাইরে আছেন। মুঠোফোনে নাটকটি প্রসঙ্গে বলেন, বলা যায় এই মুহুর্তে আমি নাটকে একদমই কাজ করছিনা। কিন্তু এ নাটকের আধুনিক উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। তাই কাজটি করেছি। চেষ্টা করেছি চিত্রাঙ্গদা চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আশাকরি দর্শকের ভালোলাগবে।
পরিচালক রুমান রুনী জানান আমি চিত্রাঙ্গদা নাটকটি আসছে ঈদে একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে। নাটকে মিম ছাড়া আরও অভিনয় করেছেন শবনম পারভীন, মাহদুল ইসলাম মিঠু, সজল, ফারজান লাবনী প্রমুখ।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]