চলতি সপ্তাহে দেশজুড়ে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন কমেডি সিনেমা ‘দবির সাহেবের সংসার’। মুক্তির প্রথমদিকেই হলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে শেষমেষ ছবিটি আহামরি ব্যবসা না করলেও দর্শকরা সন্তুষ্ট। সুপারহিট হিসেবে ছবিটিকে এই মুহূর্তে ঘোষণা না করতে পারলেও ছবিটি এখনও দর্শক ধরে রাখতে পারছে বলা যায়। এমনকি ছবিটি দর্শক উপভোগও করছেন। যারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন তারা অন্তত মুগ্ধ হচ্ছেন।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397049977.jpg[/img]
ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার বলেন, আমরা ব্যবসায়িক দিক হিসেব করলেও সবার আগে চিন্তা করেছি দর্শকের রুচি পরিবর্তনের কথা। সেই চিন্তা থেকেই আমরা কমেডি সিনেমা নির্মাণ করি। আমরা জানি এই সময়ে এমন একটি সিনেমা দর্শক লুফে নেবে। কিন্তু এতোটা ভালোভাবে নেবে- এটা কখনোই চিন্তা করিনি। দর্শকের এমন উচ্ছ্বাসে আমরা সত্যিই আনন্দিত।
এ সময়ের আলোচিত সফল জুটি বাপ্পি এবং মাহির ও প্রথম কমেডি সিনেমা 'দবির সাহেবের সংসার'। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নবাগত নায়ক রোজ। তারা তিনজনই অভিনয় করেছেন চাকরের চরিত্রে। যা তাদের কাছে একদম নতুন অভিজ্ঞতা। আবার পরিচালক জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে এবারই প্রথম ফুল কমেডি ছবি এটি। 'দবির সাহেবের সংসা' সিনেমার মূল চরিত্র দবিরের চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ। তাকে নিয়ে সিনেমার মূল গল্প গড়ে উঠেছে।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
ভালো যাচ্ছে 'দবির সাহেবের সংসার'
চলতি সপ্তাহে দেশজুড়ে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন কমেডি সিনেমা ‘দবির সাহেবের সংসার’। মুক্তির প্রথমদিকেই হলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে শেষমেষ ছবিটি আহামরি ব্যবসা না করলেও দর্শকরা সন্তুষ্ট। সুপারহিট হিসেবে ছবিটিকে





