প্রভার অভিনীত দুটি নতুন নাটক খুব শিগগির ছোট পর্দায় আসছে। নাটক দুটি হলো- ‘লাস্ট সেভেন ডেইজ’ ও ‘গোলাপ নয় গ্লাডিউলাস’।
‘লাস্ট সেভেন ডেইজ’ নাটকটিতে প্রভার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শাহেদ।নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।নাটকে শাহেদ ও প্রভা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
প্রভা বলেন, “সবসময়ই শাহেদ ভাই আমার কাছে স্মার্ট একজন অভিনেতা। তার ভেতরেই অভিনয় রয়েছে। যে কারণে তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি সব সময়ই নতুন কিছু শেখার চেষ্টা করি।”
শাহেদ বলেন, “আমি কাজটি করে ভীষণ তৃপ্ত। প্রভার সঙ্গে নতুন এ নাটকটি দর্শকের ভালো লাগবে।”
পরিচালক সকাল আহমেদ বলেন , “লাস্ট সেভেন ডেইজ বছরের সেরা কয়েকটি নাটকের একটি হবে বলে আমি মনে করি। তাই দর্শকের প্রতি অনুরোধ থাকলো নাটকটি দেখার জন্য।”
প্রভা অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘গোলাপ নয় গ্লাডিউলাস’ নাটকটি পরিচালনা করেছেন শামীমা শাম্মী।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
বিনোদন
প্রভার দুই নাটক আসছে শীঘ্রই
প্রভার অভিনীত দুটি নতুন নাটক খুব শিগগির ছোট পর্দায় আসছে। নাটক দুটি হলো- ‘লাস্ট সেভেন ডেইজ’ ও ‘গোলাপ নয় গ্লাডিউলাস’। ‘লাস্ট সেভেন ডেইজ’ নাটকটিতে প্রভার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শাহেদ।নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।নাটকে শাহেদ ও প্রভা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।





