গত বছর ২০১৫ সালে বাংলাদেশ সেন্সর বোর্ড যে কয়টি সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে তার মধ্যে অন্যতম চলচ্চিত্র ‘ধ্বংস মানব’।
মিজানুর রহমান শামীম পরিচালিত এই সিনেমাটিতে মারামারি, রক্তপাতসহ বিভিন্ন দৃশ্য এতটাই অসঙ্গতিপূর্ণ যে, কাটছাঁট করে কোনোভাবেই ছাড়পত্র দেয়া সম্ভব হবে না বলেই এর প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে সিনেমাটির আপত্তিকর দৃশ্য কর্তন করে পুনরায় সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্র থেকে জানা গেছে।
এ প্রসঙ্গে সেন্সর সংশ্লিষ্ট একজন বলেন, ‘‘আপত্তিকর দৃশ্য কেটে রিভাইজ ভার্সনের জন্য ‘ধ্বংস মানব’ সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে।’’
আরো জানা যায়, বছর কেটে গেলেও পারিশ্রমিকের পুরো টাকা পাননি চিত্রনায়ক সাইমন সাদিক। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রতারণার শিকার হয়েছেন এ অভিনেতা।
এ ছাড়াও সাইমনকে দিয়ে ডাবিং না করানোর অভিযোগও করেছেন তিনি। সিনেমায় আরো অভিনয় করেছেন ঈতিশা ও রুবেল, আলেকজান্ডার বো, আলীরাজ ও রেহানা, জলিসহ অনেকে।
এসএইচ





