শুরুতে জোয়া আখতার পরিচালিত সিনেমায় রণবীরের সঙ্গে অভিনেত্রী কারিনা কাপুর খান জুটি বাঁধবেন বলে শোনা গেলেও এবার রণবীর সিংয়ের সঙ্গে কারিনাকে হটিয়ে জুটি বাঁধতে যাচ্ছেন তার সাবেক প্রেমিকা আনুশকা শর্মা।
এক ওয়েবসাইটের বরাতে জি মিডিয়া ব্যুরো জানায়,সিনেমাতে ভাই-বোনের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং এবং প্রিয়াংকা চোপড়া। আর ওই সিনেমাতে রণবীরের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন আনুশকা।
অন্যদিকে জোয়ার ভাই ফারহান আখতার জানিয়েছেন,সিনেমাতে একটি চরিত্রে তিনিও অভিনয় করতে যাচ্ছেন।
রণবীর,আনুশকা শর্মার বিপরীতে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর তারা ‘লেডিস ভার্সেস রিকি ভেইল’ সিনেমাতেও কাজ করেছেন। আর সে সময় তারা একে অপরকে ডেট করছেন,এমন গুজব ছড়ায় টিনসেলে। তবে মাঝে তাদের সম্পর্কের ভাঙনের বিষয়ও অজানা নয় কারও।
সম্প্রতি ‘গোলিওকা রাসলীলা: রাম-লীলা’ সিনেমার সহ-অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রতি রণবীরের দুর্বলতার খবর নিয়েই বেশি আলোচনা চলছেন বলিউডে। অন্যদিকে আনুশকা ডেট করছেন ক্রিকেট তারকা ভিরাট কোহলিকে,এই খবরও বেশ শোনা যাচ্ছে।
[b]ঢাকা, ফেব্রুয়ারি ১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
বিনোদন
আবারও একসঙ্গে রণবীর-আনুশকা
শুরুতে জোয়া আখতার পরিচালিত সিনেমায় রণবীরের সঙ্গে অভিনেত্রী কারিনা কাপুর খান জুটি বাঁধবেন বলে শোনা গেলেও এবার রণবীর সিংয়ের সঙ্গে কারিনাকে হটিয়ে জুটি





