ঈদ উপলক্ষে হানিফ সংকেত এবারো নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘কানকথার কানামাছি’। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে এ নাটক।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, রুনা খান, শশী এবং আরফান। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, পরেশ আচার্য, ইকবাল, নজরুল ইসলাম, মতিউর রহমান মতি, বাহার, আনিস, ফরিদ, জালাল উদ্দিনসহ আরো অনেকে।
ঢাকার অদূরে সিঙ্গাইরে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পট ফাগুন নিকেতনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





