তিশার প্রেম নিবেদনে রীতিমত বিরক্ত হয়ে ওঠেছেন ঈরেশ যাকের। 'এই ছবিটার মূল্য কত' শিরোনামের একটি নাটকে এমনই চরিত্রে দেখা যাবে তাদের।
চারুকলা ক্যাম্পাসে তুমুল আলোচনা। ঘটনাটা এবার নিয়ে তৃতীয়বার ঘটলো। যতবার সালাম মানুষের ছবি আঁকছে ততবারই একটা করে মৃত্যুজনিত ঘটনা ঘটছে। সবার বারণ সত্ত্বেও সালাম তার ছবি আঁকা থেকে সরে আসতে রাজি না।
কিছুদিন পর তার জীবনের প্রথম প্রদর্শনী। এ নিয়ে দিন-রাত ব্যস্ততা। এর মধ্যে একটি মেয়ের প্রেম নিবেদনে রীতিমত ত্যক্ত-বিরক্ত সালাম। কিন্তু সে যতই বিরক্ত হয় মেয়েটি ততোই মুগ্ধ হয়।
এদিকে, অনেকদিন যাবৎ সালাম একটা ছবি আঁকার চেষ্টা করছে কিন্তু শেষ করে উঠতে পারছে না। অবশেষে একদিন পুরো ছবিটা আঁকা শেষ হলে সালামের চোখ ছানাবড়া হয়ে ওঠে। কারণ, ছবিটা সেই মেয়েটির- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম 'এই ছবিটার মূল্য কত'।
সাগর জাহানের রচনা ও জামাল মল্লিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, ইরেশ যাকের, রাহুল আনন্দ প্রমুখ।
১০ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ . ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
তিশার প্রেমে বিরক্ত ইরেশ
তিশার প্রেম নিবেদনে রীতিমত বিরক্ত হয়ে ওঠেছেন ঈরেশ যাকের। 'এই ছবিটার মূল্য কত' শিরোনামের একটি নাটকে এমনই চরিত্রে দেখা যাবে তাদের। চারুকলা ক্যাম্পাসে তুমুল আলোচনা। ঘটনাটা এবার নিয়ে তৃতীয়বার ঘটলো।





