দশম বছরে পদার্পণ করতে যাচ্ছে চন্দ্রকলা থিয়েটার। দলের নবম বর্ষপূর্তি ও দশমবর্ষে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিশেষ নাট্যপ্রদর্শনীর আয়োজন করেছে দলটি।
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ২ এপ্রিল সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে চন্দ্রকলা থিয়েটারের নাটক তামাশা।                    
এইচ আর অনিক নির্দেশিত এ নাটকে তুলে আনা হয়েছে পুরান ঢাকার নগর-জীবনের বৈচিত্রময় জীবন।
নাটকটিতে অভিনয় করেছেন-বাঁধন, রাত্রী, হৃদয়, লিয়ন, মলি, মাসুম, ইব্রাহীম, আনিছ, বাবু, হাসান, তানভীর-১, আসলাম, তানভীর-২ এবং এইচ আর অনিক।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজ) // জেআই[/b]