টি-২০ বিশ্বকাপ সামনে রেখে পুরো একটি গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ড দল 'দুরবিন'। অ্যালবামটির নাম 'ট্রিবিউট টু বাংলাদেশ'।
রোববার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দুরবিনের শহীদ জানান, 'বাংলাদেশ দলের প্রতি ভালোবাসা এবং উৎসাহ দিতেই আমাদের এই উদ্যোগ।' অ্যালবামের মোড়ক উন্মোচনের পর পরই লাইভ কনসার্ট শুরু হয়।
'ট্রিবিউট টু বাংলাদেশ' অ্যালবামটি প্রযোজনা করেছে 'দুরবিন এন্টারটেইনমেন্ট'। এতে মোট গান থাকছে ৯টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছে ব্যান্ড 'দুরবিন', 'ফ্রিড', 'ইফতিস অ্যানথেম', 'মিলেনিয়াম', 'যাযাবর', 'কনস্ট্যান্ট' এবং একক নয়ন, জন, সঞ্জীবন, তানভীর, কেপি নিপু ও শামস।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]