সালমান খানের বহু চর্চিত সিনেমা ‘কিক’ এর প্রথম ভিডিও সদ্য মুক্তি পেল ইউটিউবে। ‘জুম্মে কি রাত’ ভিডিওটি নিয়ে সলমন খান নিজে বলেছেন, “ এই গানটির সঙ্গে অমিতাভ বচ্চনের ‘হাম’ সিনেমার ‘জুম্মা চুম্মা’ গানটি গুলিয়ে ফেলা যেন না হয়।”

‘কিক’ সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদে এবং ‘জুম্মা’ মুসলিম সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। তাই মনে করা হচ্ছে গানটির মুখ্য উদ্দেশ্য মুসলিম সম্প্রদায়কে আকৃষ্ট করা। সালমান আশা করছেন গানটি সিনেমাটির ট্রেলারের মতই খুব জনপ্রিয় হবে।

গানটিতে সুর দিয়েছেন হিমেশ রেশমিয়া এবং গেয়েছেন মিকা সিং ও পালক মুচ্ছন। ভিডিওটিতে সালমানের সঙ্গে নেচেছেন নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ।গানটিতে জুম্মার রাতে আল্লার কাছে হিরো নিজেকে হিরোইনের হাত থেকে বাঁচানোর আর্জি জানিয়েছেন। ভিডিওটির একটি দৃশ্যে সলমন তাঁর হিরোইন জ্যাকুলিনের পোশাকটি দাঁত দিয়ে টানছেন। সালমান খানের সিনেমা মানেই ২০০ কোটি টাকার ব্যবসা।

জ্যাকুলিন ফার্নান্ডেজের কাছে এই সিনেমাটা তাঁর কেরিয়ারকে নতুন করে শুরু করার সবথেকে বড় মাধ্যম। তাই সালমানের হিটের ঝুলিতে এই সিনেমাটা জায়গা পায় কিনা আর ফার্নান্ডেজের কেরিয়ারগ্রাফ কোনদিকে যায় সেটা জানার জন্য ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ঢাকা, ২২ জুন  (টাইমনিউজবিডি.কম) // জেআই