মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত দীর্ঘ ধারাবাহিক ‘অফস্ক্রিন’। এটি রচনা করেছেন দাউদ হোসাইন রনি। শোবিজের অফস্ক্রিনের স্বপ্নবিলাসী চরিত্রগুলো নিয়ে নাটকের গল্প আবর্তিত হয়েছে। পর্দায় যাদেরকে দেখা যায়, দর্শক কেবল তাদের গল্পই জানে। কিন্তু এর আড়ালেও আছে অনেক মানুষ। তারা মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে চায়। উপরে ওঠার ক্ষেত্রে মেনে চলে শর্টকাট সিস্টেম। তাদের গল্প তাই কেউ জানে না। তারা থেকে যায় অফস্ক্রিনে। এসব মানুষদের কথা অনস্ক্রিনে আনা হচ্ছে অফস্ক্রিন-এর মাধ্যমে।

ধারাবাহিকটির পরিচালনা পর্ষদে রাজের সঙ্গে আছেন এহসান হক চৌধুরী, মাজেদুল হক রানা ও মারুফ আহমেদ সোহাগ। পি আর প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত ধারাবাহিকটির নির্বাহী প্রযোজক সুজন মাহমুদ।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, নওরিন খান জেনি, ডা. এজাজ, মাজনুন মিজান, সোহেল খান, সিদ্দিকুর রহমান, তানিয়া বৃষ্টি, স্বাধীন খসরু, হোসনেয়ারা পুতুল, কাজী আসিফ, মিলন ভট্ট, রাশেদ মামুন অপু, রাজু, মুনিয়া ইসলাম, তাসনুভা তিশা, নাদিয়া খানম, রহমান মতিউরসহ অনেকে।

 ১৯ অক্টোবর (রবিবার) থেকে দেশ টিভিতে প্রচার শুরু হবে এই দীর্ঘ ধারাবাহিক অফস্ক্রিন।

জেআই