টিভি অনুষ্ঠানের নেপথ্যের কারিগর নিয়ে এটিএন বাংলা নির্মাণ করলো ঈদমেলা।
কাজের ফাকে গুনগুনিয়ে গান, কিংবা রান্নার অবসরে নৃত্যের তাল, দুটোই সহজাত মনবৃত্তিতে বাঙ্গালী নারী ও পুরুষের জীবনে কিছুটা হলেও বিদ্যমান। জীবনের প্রয়োজনে মানুষ সবসময়ই নানা কাজের ব্যস্ততায় জীবন অতিবাহিত করে। আর জীবনর একটু মানসিক প্রশান্তি দিতে সেই আদিকাল থেকেই কাজ করে যাচ্ছে নানা রকম বিনোদন মাধ্যম। এখনতো হাজারো রকমের বিনোদন ব্যবস্থা রয়েছে সারা বিশ্বে। তবে এসব বিনোদন মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো টেলিভিশন।
মানুষকে বিনোদন দিতে সারাটা বছর কাজ করে থাকে এই মাধ্যমটি। নানা রঙের, নানা বর্ণের অনুষ্ঠান আর বিশেষ দিবস, পালা-পর্বনে আয়োজন হয়ে থাকে বিশেষ সব অনুষ্ঠানের। মুসলিম প্রধান এ দেশে বিনোদনের সবচেয়ে বেশি আমেজ তৈরি হয় ঈদের সময়। তাইতো ঈদ এলেই হরেক রকমের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে নির্মাতা, কলা-কুশলী সহ চ্যানেল কর্তৃপক্ষ। কে কত বড় সেলিব্রেটি আনবেন, কার আয়োজন বেশী বর্ণিল হবে, কার উপস্থাপনা নজর কারবে, কার নাটক বেশি চলবে, কোন চ্যানেল হবে সেরা, এসব নিয়েই ব্যস্ত থাকে ঈদের আগের দিনগুলো।
আর এসব অনুষ্ঠান নির্মাণে ক্যামেরার পেছনে ও সামনে চলে নানা ধরণের কর্মযজ্ঞ। তবে দর্শকরা সব সময় ক্যামেরার সামনের পারফর্মারদেরকেই দেখে থাকেন। নেপথ্যের লোকদের দেখার সুযোগ দর্শকদের হয়না। কিন্তু নেপথ্যে যারা কাজ করেন, তারা যদি ক্যামেরার সামনে গিয়ে নাচ-গান-আবৃত্তি আর অভিনয়ের চমক দেখান তাহলে ব্যাপারটি কেমন হবে। দর্শকরা কি গ্রহন করবেন সে অনুষ্ঠান? নাকি হাস্য রসে পরিনত হবে। তবে এর জন্য দরকার সাহসী পদক্ষেপ।
এবারের ঈদৈ সেরকমই এক সাহসী পদক্ষেপ গ্রহন করে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সাহসী এ পদক্ষেপের নাম ঈদ মেলা। এ পদক্ষেপের মূলে ছিলেন এ প্রতিষ্ঠানেরই পরিচালক রুকসানা কবীর কাকলী, যিনি এ অনুষ্ঠানের পরিকল্পনা, প্রধান সমন্বয়কারীর পাশাপাশি অনুষ্ঠাটির উপস্থাপনাও করেছেন।
প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান থেকে শুরু করে সব বিভাগ ও শাখার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে একক, ডুয়েট ও দলীয় গান, দলীয় নাচ, ফ্যাশন শো, স্কিড, যাত্রাপালা, টক ঝাল শো, সংবাদ পাঠ, পালা গান, কাটপিচ, আবৃত্তি উপস্থাপন করেছেন এসব কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অংশগ্রহনকারীরা যাতে তাদের সেরাটা পরিবেশন করতে পারেন সেজন্য মিউজিক ডিরেক্টর, ফ্যাশন ডিাজইনার এবং কোরিওগ্রাফারের অধীনে চলে ব্যাপক প্রস্তুতি।
ইনডোর, আউটডোর, স্টুডিও, কার্যালয় সহ মনোরম সব লোকেশনে অনুষ্ঠানের বিভিন্ন সেগমেন্টের ভিডিওচিত্র ধারণ করা হয়। মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ ও বিলাস খানের যৌথ পরিচালনায় ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত অনুষ্ঠানটি আগামী ২২ আগস্ট রাত ১১টায় প্রচার হবে এটিএন বাংলায়।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





