ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায় বসার ১০০ দিন পার হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে নানা রকমের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। কিন্তু বলিউডের জনপ্রিয় তারকা নায়ক সালমান খান বললেন, তাকে (মোদি) আরও কিছু সময় দেয়া উচিত। এসময়ে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন।
সোমবার ইন্ডিয়াটুডের অনলাইন সংস্করণের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বলিউডে ‘সাল্লু মামা’ খ্যাত সালমান খান ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর ফ্যান। তার হাত ধরেই ভারত সামনে এগিয়ে যাবে বলে সাল্লুর বিশ্বাস।
প্রধানমন্ত্রী মোদির পারফর্মমেন্স নিয়ে সালমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মোদিজি তার টিম নিয়ে দিনরাত পরিশ্রম করছেন। জনগণের মধ্যে কেউ কি এমন দায়িত্ব নিয়ে কাজ করতে চায়। যারা মোদিজির সমালোচনা করছেন, তাদের উদ্দেশে বলছি, তাকে সময় দিন। দেখবেন, তিনি-ই দেশকে এগিয়ে নেবেন।
প্রধানমন্ত্রী হিসেবে মোদির পশথ নেয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন সালমান খান। সে সময়ও তিনি বলেছিলেন, নেতাকে সিদ্ধান্ত বাস্তবায়নে তার নিজের মতামতকে স্বাধীনতা দিতে হবে।
এদিকে মোদিজির ড্রাম বাজানোর দক্ষতায়ও ভীষণ মুগ্ধ সাল্লু মামা। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি দেখেছি তার ড্রাম বাজানো। খুবই সুন্দর এবং কোমলতা ধরে রেখেই তিনি ড্রাম বাজাতে পারেন।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





