মৌসুমী পরিচালিত নতুন ছবি 'শুন্য হৃদয়'-এর প্রথম পোস্টার প্রকাশ হয়েছে ফেসবুকে। এরই মধ্যে পোস্টারটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।
এ ছবির মাধ্যমে আবারও ক্যামেরার পেছনে কাজ শুরু করলেন মৌসুমী। এটি পরিচালক হিসেবে তার তৃতীয় ছবি।
'শুন্য হদয়' ছবির প্রধান সহকারী পরিচালক মৌসুমী ছেলে ফারদীন এহসান স্বাধীন। ভিডিও সম্পাদনা আর রঙের বিন্যাসও করবেন তিনি। ফারদীন বলেন, '১১ জুলাই দিবাগত রাতে পোস্টারটি ছাড়া হয়েছে ফেসবুকে। প্রচারণার লক্ষ্যেই মূলত আমাদের এই উদ্যোগ।'
তিনি আরও বলেন, 'এরই মধ্যে ছবিটির ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই বাকি কাজও হয়ে যাবে। আশা রাখি, এ বছরেই ছবিটি মুক্তি দিতে পারবো আমরা।'
এরই মধ্যে ছবিটির 'সাজনা' শিরোনামের গানের ভিডিওর অংশবিশেষ ছাড়া হয়েছে ইউটিউবে। ভিডিওটির লিংক : https://www.youtube.com/watch?v=xRCOQYR0Wxk।
এছাড়া ফেসবুকে ফারদীনের পেজে ছবিটি নির্মাণের নেপথ্যের কিছু দৃশ্যের ভিডিও রয়েছে। https://www.facebook.com/photo.php?v=814813258528787&set=vb.100000003602891&type=3
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





