১৯৯৪ সালের সিনেমা 'আন্দাজ আপনা আপনা'। এটিই একমাত্র সিনেমায় যেখানে একসঙ্গে কাজ করেছেন আমির খান ও সালমান খান। আবার একসাথে অভিনয়ে আমির-সালমান?
সম্প্রতি তারা আবারও একসাথে সেই হাসির ছবির সিকুয়েল কাজ করতে চলেছেন এমন কানাঘুষা চলছে বলিউডে।
ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার এক প্রতিবেদনে জানায়, পরিচালক রাজকুমার সান্তোশি 'আন্দাজ আপনা আপনা ২'-এর সিকুয়েল বানাতে চলেছেন। কিন্তু সেই ছবিতে কি দেখা যাবে আমির-সালমান জুটিকে। কারণ এখন তারা দুজনেই বড় তারকা। আর তাদের পারিশ্রমিকও অনেক বেশি।
পরিচালকও মনে করেন নব্বইয়ের দশকের সেই সময়ের পরিস্থিতি ছিল অন্যরকম। আমির-সালমান দুজনকে নিয়ে কাজ করাও ছিল সহজ।
তবে সালমান খান বা আমির খানকে যখনই জিজ্ঞেস করা হয়েছে, যে তারা 'আন্দাজ আপনা আপনা-২'এ একসঙ্গে অভিনয় করতে রাজি কিনা? তখন তাদের দুজনের থেকেই এক উত্তর পাওয়া গেছে। আর তা হলো, ভাল চিত্রনাট্য হলে দুজনেই কাজ করতে রাজি।
তবে পরিচালক বলছেন, এই ছবিটি করা সম্ভব তথনই যখন সালমান-আমির ছবিটি প্রযোজনা করবেন।
১৯৯৪-এর এই কমেডি ছবিটি যদিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। কিন্তু ছবিটির গান, হাস্যকৌতুক, রোসবোধ সবমিলিয়ে মানুষের মনে দাগ কেটেছিল।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





