মাছরাঙা টিভির প্রচার চলতি ধারাবাহিক 'অপূর্বা'তে যুক্ত হলেন শ্যামল-সুজানা। এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করলেন তারা।

আর নাটকটির প্রচার হচ্ছে প্রতি রবি থেকে বুধবার রাত ১১টায়। এই প্রসঙ্গে সুজানা বলেন, ' নাটকের গল্পটা বেশ চমৎকার। কাজ করে খুব ভালো লাগছে।'

নাটকটির পরিচালক গোলাম মুক্তাদির জানান, 'এটি মূলত নারীদের নিয়ে গল্প। তাদের জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পের মাধ্যমে।'

ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন স্বাগতা, অপর্ণা, ইমি, সামিয়া সাইদ এবং লাক্স তারকা নাদিয়া। নাটকটির এখনকার পর্বগুলো লিখেছেন মাসুম শাহরিয়ার।

ইআর