আলোচনার তুঙ্গে থাকা রানীর ছবি মারদানির প্রথম ট্রেলার অবশেষে মুক্তি পেল। রানী ও আদিত্য চোপড়ার বিয়ের জন্য সিনেমার মুক্তি অনেক দেরি হয়ে গেছে। ট্রেলার মুক্তির মধ্যে দিয়ে রাণীর ভক্তদের সেই অপেক্ষা একটু হলেও কমেছে। চোপড়া ব্যানারের অন্তর্গত এই ছবির মধ্যে দিয়েই রানী তাঁর সঠিক কামব্যাক করবেন বলে মনে করছে গোটা বলিউড।
ছবিটি সম্পূর্ণ অ্যাকশন নির্ভর, যেখানে রানী একজন পুলিশ অফিসারের ভূমিকায় আছেন। শিবানী শিবাজি রয় হলো রানীর চরিত্রটির নাম যে মুম্বাইয়ের ক্রাইম বাঞ্চ বিভাগের এক অফিসার।
মুম্বাই শহরের শিশুপাচারকারী এবং একজন পুলিশ অফিসার কিভাবে তাদের রক্ষা করবে, সত্যঘটনা নির্ভর এই ছবির গল্প। মারদানি সিনেমাটি পরিচালনা করেছেন প্রদীপ সরকার। রানীর সাথে প্রদীপ সরকার আগে ‘লাগা চুনরি মে দাগ’ সিনেমাতে একসাথে কাজ করেছিলেন।
সিনেমাটি ২২ আগস্ট ভারতজুড়ে মুক্তি পাবে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





