বলিউড বাদশা শাহরুখ খানের ছবি "ফ্যান'-এর মুক্তি পিছিয়ে দিল যশ রাজ ফিল্মস। ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও তা এখন হচ্ছে না বলে এক টুইট বার্তায় জানিয়েছেন যশ রাজ ফিল্মস।

শাহরুখ খানের "ফ্যান'। ভিএফএস প্রযুক্তিতে ছবিটি বক্স অফিসে আনতে চায় যশ রাজ। আর সেখানেই বাধ সাধল ছবির শুভমুক্তি। মনীশ শর্মা পরিচালিত এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। "ফ্যান'-এর মুক্তি পিছিয়ে যাওয়াতে স্বভাবতই মন খারাপ শাহরুখ প্রেমীদের।

এই ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে কিং খানকে। কমনম্যান থেকে সুপারস্টার হওয়ার লড়াই দেখা যাবে "ফ্যান'-এ।

প্রযোজক আদিত্য চোপড়া সেই দিন "ব্রাদার্স'-এর মুক্তির জন্য করণ জহরকে প্রস্তাব দেন। প্রস্তাবে সারা দিয়ে টুইট করেছেন পরিচালক করণ। টুইটে করণ জানিয়েছেন, "ফ্যানের মুক্তি পিছিয়ে যাওয়াতে, আদি ১৪ আগস্ট ব্রদার্স এর মুক্তির প্রস্তাব দেয়। আমি খুব খুশি। আমি এই দিনটি মনে রাখব'।

"ফ্যান' নয়, ১৪ আগস্ট মুক্তি পাবে "ব্রাদার্স'। শাহরুখের বদলে বক্স অফিসে অক্ষয়। সেয়ানে-সেয়ানের বদলে ফাকা মাঠে গোল। সূত্র:জিনিউজ

জেডআই