বাংলাদেশের জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি। হানিফ সংকেতের ব্যতিক্রমি উপস্থাপনায় টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে এনে ধারণ করার ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদার বাড়িতে। মুর্শিদাবাদের হাজার দুয়ারি প্রাসাদের অনুকরণে নির্মিত মুড়াপাড়া জমিদার বাড়ি বর্তমানে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে পরিচিত।
বিগত কয়েক বছর ধরে হানিফ সংকেত দেশের বিভিন্ন জায়গায় নান্দনিক স্থানগুলোতে গিয়ে ধারন করছেন এই অনূষ্ঠানটি। বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তিনি তুলে ধরছেন দর্শকদের সামনে। প্রত্নতাত্তি্ক নিদর্শনগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন ভ্রমন পিয়াসু পর্যটকদের।
হানিফ সংকেত তার এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অখ্যাত প্রতিভাবান মানুষদের প্রতিভাকে উন্মোচন করে থাকেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাঁদের বিভিন্ন কর্মকাণ্ড ‘ইত্যাদি’ অনুষ্ঠানে তুলে ধরেন, যাতে এসব দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়। এবারের ‘ইত্যাদি’ অনুষ্ঠানটিও সেভাবে সাজানো হয়েছে।
বর্ণিল আলোয় সাজানো এই জমিদার বাড়িতে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে ‘ইত্যাদি’র নান্দনিক সব পর্ব। এবারের পর্বে রয়েছে বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বীরেন্দ্র নাথের মাতৃভক্তির ওপর একটি মানবিক প্রতিবেদন। রয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল পদ্ধতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আরো কয়েকটি প্রতিবেদন।
এছাড়াও মোফাজ্জেল হোসেন পলাশের এক অপ্রচলিত শখের দুর্লভ সংগ্রহের উপর রয়েছে আর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়াও গত ২৯ নভেম্বর প্রচারিত ইত্যাদিতে দেখানো প্রতিবন্ধী মোহাম্মদ মহিউদ্দিনের উপর রয়েছে একটি ফলোআপ প্রতিবেদন।
নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ।
ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৩১ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার করা হবে ২ ফেব্রুয়ারি, রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এমএএইচ//এএইচ[/b]
বিনোদন
‘ইত্যাদি’ এবার জমিদার বাড়িতে
বাংলাদেশের জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি। হানিফ সংকেতের ব্যতিক্রমি উপস্থাপনায় টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে এনে ধারণ করার ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে রূপগঞ্জ





