নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। ছবি দুটি হলো ফিরোজ খান প্রিন্স পরিচালিত ''দ্য ফাইটার'' এবং হিট পরিচালক রাজু চৌধুরী পরিচালিত ''এক মিনিট।''
এ প্রসঙ্গে শিরিন শিলা বললেন,'' দুটি ছবি দুই ধরণের। দর্শকরা আমাকে নতুন রূপেই দেখতে পাবেন। আশা করছি দুটি ছবি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।''
শিরিন শিলা অভিনীত প্রথম ছবি ''হিটম্যান'' মুক্তি পায় গেল বছর। এরপর তার অভিনীত ''ক্ষণিকের ভালোবাসা'' ছবিটি মুক্তি পায়।
মুক্তির মিছিলে রয়েছে তার অভিনীত ''মন জানে না মনের ঠিকানা'' ও ''মিয়া বিবি রাজী'' ছবি দুটি। হাতে রয়েছে নজরুল ইসলাম খান পরিচালিত ''দুনিয়া কাঁপানো প্রেম'' ছবিটি।
ইআর





