সম্প্রতি বাবা দিবস উপলক্ষে পরিচালিত এক জরিপে সেরা বাবা নির্বাচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বলিউডের অভিনেতা শাহরুখ খান।
ভারতীয়দের মাঝে পরিচালিত এ জরিপে অংশ নেয় সাড়ে পাঁচ হাজারেরও বেশি উত্তরদাতা। তাদের দেয়া উত্তরের ভিত্তিতেই জনপ্রিয়তম বাবা নির্বাচিত হন।
শাদি ডট কম নামে সে ওয়েবসাইট পরিচালিত জরিপে প্রশ্ন করা হয়, তাদের দেশের সবচেয়ে জনপ্রিয় বাবা কে? এতে দেখা যায়, শাহরুখ খানকেই সবচেয়ে জনপ্রিয় বাবা বলে নির্বাচিত করেন তারা। অন্যদিকে বিদেশীদের তালিকায় ওবামা নির্বাচিত হন।
শতকরা ৪২.৫ ভাগ উত্তরদাতা শাহরুখ খানকে ভারতের সবচেয়ে জনপ্রিয় বাবা হিসেবে মনে করেন। আর শাহরুখের পরেই রয়েছেন ক্রিকেটার শচিন তেন্ডুলকার (৩৬.৯%) ও অভিনেতা অমিতাভ বচ্চন (২০.৬%)।

অন্যদিকে উত্তরদাতাদের ৪০.৩ ভাগ ওবামাকে সেরা বিদেশি বাবা হিসেবে ভোট দিয়েছেন। তার পরেই রয়েছেন সঙ্গীত শিল্পী উইল স্মিথ (৩১.৪%), ডেভিড বেকহাম (১৫.২%) ও টেনিস তারকা রজার ফেডেরার (১৩.১%)। সূত্র: ইন্ডিয়া টুডে।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





