ডিসি ও ওয়ার্নার ব্রাদার্সের "ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস" ছবিটি একের পর এক আলোচনা তৈরি করেই যাচ্ছে। সর্বশেষ যুক্ত হলো ব্যাটম্যানের সঙ্গী রবিন হিসেবে থাকছেন একজন নারী। ক্যারি কেলি নামের চরিত্রটি করতে যাচ্ছেন জেনা মেলন।
ডেট্রয়েটের সংবাদমাধ্যম ডব্লিউএসএলএক্স-১০ এর বরাত দিয়ে ভ্যারাইটি এ খবর জানায়। মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ছবিটির কিছু অংশের শুটিং হয় সম্প্রতি। সেখানে কয়েকটি দৃশ্যে ব্যাটম্যান ব্রুস ওয়াইন চরিত্রে বেন আফ্লেক ও ভিলেন লেক্স লুথার চরিত্রে জেস আইজেনবার্গ অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে কাজ করা এক অতিরিক্ত শিল্পী খবরটি জানান।
কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মেলন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হলো "দ্য হ্যাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার"। সাম্প্রতিক সময়ে তাকে ওয়ার্নার ব্রাদার্সের সেটে ও একটি ছবির প্রিমিয়ারে দেখা গেছে।
সুপারহিরো ভিত্তিক ছবিটি পরিচালনা করছেন জ্যাক সিন্ডার। এতে আরও অভিনয় করছেন হেনরি ক্যাভিল (সুপারম্যান) ও গ্যাল গাডট। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ২৫ মার্চ।
এদিক তথ্য ফাঁসের অভিযোগে চুক্তি অনুযায়ী ওই অতিরিক্ত শিল্পীর ৫ মিলিয়ন ডলার জরিমানা হতে পারে।
সূএ : এইচএনসিএন
ইআর





