অরিন্দম শীলের 'আবর্ত' ছবিতে অভিনয়ের জন্য জয়া আহসান এবার শৈলজানন্দ পদক পাচ্ছেন। ২০১৩ সালে কলকাতার শিল্প-সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য ৮ জনকে এবার এই সম্মাননা দেওয়া হচ্ছে। এই পুরস্কার গ্রহণ করতে জয়া এখন কলকাতায় অবস্থান করছেন। আজ রবীন্দ্র সদনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। জয়া ছাড়াও এবার পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত, মানু মুখার্জি, পীযূষ গাঙ্গুলি, অনিক দত্ত, সত্যভাষীশ মুখার্জি, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং অরুণিমা ঘোষ।
'আমি বড় হবো', 'ব্লাইন্ড লেইন', 'সন্ধ্যা বেলার রূপকথা', 'শহর থেকে দূরে'—এ রকম অসংখ্য বাংলা ছবির নির্মাতা শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের কলকাতায় দেয়া হয় শৈলজানন্দ পদক।
জয়া বলেন, 'সব কিছু ঠিক থাকলে এ বছর আরেকটি ভারতীয় বাংলা ছবিতে কাজ করতে পারি।'
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]