গল্পের চরিত্রে অভিনেতাদের নানা গেটআপে কাজ করতে হয়। নিরবকে এবার দেখা যাবে পাগলের বেশে।

নিরব বলেন, গল্পের প্রয়োজনে আমাদেরকে অনেক গেটআপেই কাজ করতে হয়। কেননা ঠিকঠাক মতো চরিত্রে ঢুকতে না পারলে অভিনয়ই বৃথা! আর তাই আমার বরাবরই চেষ্টা থাকে নিজের চরিত্রটিকে প্রাণবন্তভাবে ফুটিয়ে তুলতে। এরকম ভাবনা থেকেই এবার পাগলের বেশে আরিচা ঘাটে অভিনয় করছি।

এই ভিন্ন গেটআপে তাকে দেখা যাবে রফিক সিকদার পরিচালিত'ভোলা তো যায় না তারে' ছবিতে।

নিরব বলেন, হিন্দু-মুসলমানের প্রেম নিয়ে ছবিটির গল্প এগিয়েছে। এতে আমি রুদ্র নামের চরিত্রটি করছি। নাটকীয় ঘটনার মধ্য দিয়ে একটা সময় ছেলেটি পাগল হয়ে যায়। কাজটি অনেক আনন্দ নিয়ে করছি। আশা করছি ভালো কিছু হবে।

ছবিটিতে তার সহশিল্পী নবাগতা তানহা। এছাড়াও আছেন আদনান ফারুক হিল্লোল।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই