মিলন ভাইয়ের সঙ্গে জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর হাতাহাতি-মারামারি হয়। এক পর্যায়ে কাদার মধ্যে ডুবে যান মিশা সওদাগর। তার শরীরের অর্ধেক অংশ ডুবে আছে কাদার মধ্যে। যে মানুষটির গর্জন বাঘের মতো, তার এমন করুন অবস্থা সত্যিই বিস্ময়কর!
আর এ কাদা মাখানোর চিত্র মোটেও মিথ্যে কিছু নয়। তবে বাস্তব জীবনের কোনো ঘটনাও নয়। সাইফ চন্দন পরিচালিত টার্গেট সিনেমার একটি দৃশ্যের চিত্র এটি। সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়া বাড়িতে এ দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
এ প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন বলেন, ‘টার্গেট সিনেমার একটি দৃশ্যে মিলন ভাইয়ের সঙ্গে মিশা ভাইয়ের হাতাহাতি শুরু হয়। এ মারামারির এক পর্যায়ে কাদায় একাকার হয়ে যায় মিশা ভাই।’

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটির ৯৫ শতাংশ শুটিংয়ের কাজ শেষ। বাকি শুটিংয়ের কাজ ও সম্পদনার কাজ শেষ হতে আরো প্রায় দুই মাসের মতো লেগে যাবে। রাজনৈতিক পরিস্থিতির ওপর মুক্তির বিষয়টি নির্ভর করছে।’
অ্যাকশন ঘরনার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- আনিসুর রহমান মিলন, আইরিন, নিরব, অমৃতা। এ ছাড়া আরো অভিনয় করছেন– মিশা সওদাগর, ডন, তানভির, তন্ময়সহ আরো অনেকে।
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমায় একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকবে।
এমকে





