তরুণ পরিচালক হিমেল আশরাফ জানান আসছে ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’ মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
প্রয়াত ফারুক হোসেনের লেখা গল্পে এবং ফারুক হোসেন ও হিমেল আশরাফের যৌথ চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছেন, হিমেল আশরাফ।
হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। বর্তমানে কক্সবাজারে শুটিং লোকেশন দেখতে এসেছি।
আগামী ৮ মে থেকে ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং শুরু করবে শাকিব খান। টানা ১৫ দিন শাকিব খান শুটিং করবেন ঢাকা, সুনামগঞ্জ, বান্দরবান ও কক্সবাজারে।
তবে,‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে নায়িকাকে হচ্ছেন, তা এখনই জানাতে চাইছে না পরিচালক। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রিয়তমা ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে দেশের বাইরের কাউকে।
এন





