বলিউডে পা রেখেছেন এখনো দুই বছর হয়নি; কিন্তু এরই মধ্যে ৪ চারটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে ফেলেছেন আলিয়া ভাট। রোববার বাবা মহেশ ভাটের সঙ্গে 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিটি দেখতে গিয়েছিলেন ২১ বছর বয়সী আলিয়া।
যখনই আলিয়া পর্দায় আসছিলেন, 'পুরো সিনেমা হলে বেজে উঠছিল সিটি। ছবি দেখে বেরিয়ে এসে মহেশ ভাট বলেছেন, 'ভাবতেই পারি না, আমার এই পুঁচকে মেয়েটা তার হালকা কাঁধে করে একটি ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে!'
বলিউডের এই প্রবীণ চলচ্চিত্রনির্মাতা অবশ্যই তার ছোট মেয়েকে নিয়ে গর্ব করতে পারেন, কারণ আলিয়া শুধু চারটি সুপারহিট ছবিই উপহার দেননি, এ মুহূর্তে বলিউডের নামি প্রযোজকদের চোখে তিনি অন্যতম 'অর্থ উপার্জনকারী' তারকা, যিনি অভিনয়টাও ভালো করেন।
আলিয়ার 'হাম্পটি শর্মা' দ্বিতীয় সপ্তাহেও হাউসফুল যাচ্ছে। অর্থাৎ এ ছবি শীঘ্রই ছুঁয়ে ফেলতে পারে শতকোটি রুপির 'ম্যাজিক ফিগার'কে। সেক্ষেত্রে আলিয়াই হবেন এই মাইলফলক ছোঁয়া সবচেয়ে কম বয়সী অভিনেত্রী।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





