বিয়ের পর বিশেষ কোনো পরিবর্তন হয়নি বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। বদলাননি বিদ্যা বালান। বিদ্যা জানিয়েছেন, নিজের পরবর্তী ছবি 'ববি জাসুস' এর প্রচার নিয়ে এখন ভীষণ ব্যস্ত তিনি।

বিয়ের পর কাজ নিয়ে সেই একই রকম ব্যস্ত থাকতে পারার জন্য স্বামী সিদ্ধার্থ রায় কপূরকে ধন্যবাদ জানান তিনি।

বলিউড অভিনেত্রী জানান, সিদ্ধার্থ তাকে নিজের সম্পত্তি ভাবেন না। তার কাজের প্রতি আগ্রহকে সম্মান করেন, তাই বিয়ের পরও একইভাবে কাজ করে যেতে পারছেন তিনি।

বিদ্যা জানান, ২০০৭-০৮ সালে তিনি বছরে একটি করেই ছবি করেছেন, এখনও তাই করেন। বিশেষ কোনো পরিবর্তন হয়নি। আর সেটা সম্ভব হয়েছে সিদ্ধার্থের নিজস্ব মনোভাবের জন্যই। তার মতে, যখন সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন যে গতিতে তার জীবন কাটত, এখন সিদ্ধার্থের স্ত্রী হওয়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সূত্র: এবিপি আনন্দ।

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ